লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমীর প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান তিন দিনের ছুটি নিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সাড়ে তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার দীর্ঘ অনুপস্থিতির কারণে স্কুলটির প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং শিক্ষা ব্যবস্থার চরম অবনতি ঘটেছে।